চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামে কিশোরকে অপহরন করা হয়েছে, অপহরনেরপর পরিবারের কাছে মোবাইল ফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবী করেন অপহরনকারীরা। ১০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পরে ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টায় হাত পা বেঁধে বিলের মাঝে রেখে যায় তাকে। ঘটনার বিবরনে জানাযায় পশ্চিম হোসেনপুর গ্রামের মিজান মালের ছেলে জহির (১২)কে অপহরন করে একই এলাকার সাদ্দাম (১৮), জোবায়ের (২০), কামরুল (১৮), বোরহান (২০), শাহাদাত (২০)। গত ২৪ ফেব্রুয়ারি বডুর বাজার থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় ডেকে নিয়ে অপহরনের করার নাটক সাজাঁয় তারা। এরপর মিজান মালের ১৭১১-০২৭৩০৯ মোবাইল নাম্বারে ফোন করে ০১৮৩২-৮৫৬১৬৮ নাম্বারে হারুনের ছেলে সাগর ফোন করে জরুরি ভাবে ২০ হাজার টাকা বিকাশ করে দেওয়ার জন্য বলেন। মিজান মালের মোবাইল ফোনে এক এক করে জহিরকে অপরহনের কথা বললে তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে কাজে ব্যাস্ত থাকেন, এক পর্যায়ে ফোন করে জহিরকে মোবাইল দিলে জহির তার বাবার সাথে কথা বললে তিনি উল্লেখিত নাম্বারে অতি জরুরি ভাবে বাবুরহাট বিএম খাজা স্টোর থেকে ১০ হাজার টাকা বিকাশ করে। মিজান মালের স্ত্রী ঝুমা (৩০) বলেন আমার স্বামীকে বহুবার ফোন করার পর তিনি বাড়িতে ফোন করে জহির আছে কিনা জানতে চাই, আমি যখন বললাম না জহির বাড়িতে নেই তখন তিনি অপহরনের বিষয়টি গুরুত্ব দিয়ে তাকে কোথায় নিয়ে রাখা হয়েছে জানতে চায়, কিন্তু তারা তা না বলে শুধু টাকা পাঠানোর জন্য বলে, আমরা ছেলেকে উদ্ধার করার জন্য টাকা ম্যানেজ করে তাদের দেওয়া বিকাশ নাম্বারে টাকা পাঠালে ভোরে তাকে বিলের মাঝে রেখে চলে যায়। অপহরনকৃত জহির বলেন তারা আমাকে দোকানের কাছ থেকে ডেকে নিয়ে হাত, পা চোখ বেধে রেখে আমার বাবাকে ফোন করে, তারা টাকা না পাওয়া পর্যন্ত আমাকে বিভিন্ন ভাবে মারধুর করে। ইউনিয়ন আওয়ামীলীগের নেতা দুলাল মাল বলেন, অপহরনের বিষয়টি সত্য, এ ঘটনাটি আমরা স্থানীয় ভাবে মিমাংসা করার জন্য উদ্যোগ নিয়েছি। তবে দুষীদের উপযুক্ত বিচার করা হবে। যেন ভবিষৎতে এরকম ঘটনা এলাকার কোন ছেলে না করতে পারে। থানায় বিষয়টি জানানো হয়নি কেনা জানতে চাইলে তিনি বলেন বিষয়টি স্পর্শ কাতর তাই।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

