চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে হাপানীয়া গ্রামে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে, হাপানীয়া গ্রামের মিজি বাড়ির আউয়াল মিজির ছেলে আইমান মিজি (৪) গতকাল সকাল ১০টায় বাড়ির পুকুরে পরে মৃত্যুবরণ করে। তার অকাল মৃত্যুতে পরিবারের লোকজনের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, নিহত আইমান মিজি (৩) গতকাল সকালে খেলার জন্য ঘর থেকে বের হয়। পরে তাকে না পেয়ে সন্দেহ হলে বাড়ির পুকুরের খুঁজতে থাকে। পুকুর থেকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত ডাক্তর তাকে মৃত বলে ঘোষণা করে, তার মৃত্যুর খবর শুনে পরিবারের লোকজনের মাঝে এক বিদায়ক পরিবেশের সৃষ্টি হয়। নিহত আইমান (৪)-এর পরিবারের কান্নায় হাপানীয়া গ্রামের শোকের ছায়া নেমে আসে। দুপুর ২টায় নিহত শিশুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ ধর্মপ্রাণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন। নিহত আইমানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান, বিএনপি নেতা হারুন অর রশিদ সরকার।
শিরোনাম:
বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
