শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ে বিয়ের পলোভন দিয়ে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।
জানাযায়, আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা গ্রামের প্রবাসী বাবুল মালের মেয়ে মমিনা আক্তারের সাথে মতলব ফরাজীকান্দী ইউনিয়নের দক্ষিন উদমদী গ্রামের সিরাজুল ইসলাম মাষ্টারের ছেলে প্রবাসী সালাউদ্দিন গাজীর সাথে ২০১৫ সালে নভেম্বর মাসে বিয়ের কথা বার্তা শেষ করে আংটি পড়িয়ে দিয়ে বিয়ের কথাবার্তা চুড়ান্ত করা হয়। এরপর বিদেশ থেকে ছেলে মমিনার পরিবারকে মেয়ের খরচ বাবদ মাসে মাসে টাকা দেওয়া শুরু । এছাড়া ও ফাঁকে ফাঁকে মেয়ের পরিবার ছেলের কাছ বিভিন্ন কারন দেখিয়ে হাওলাতের নামে অনেক টাকা আনতে থাকে। ছেলে বিদেশ থেকে মমিনার জন্য দামী মোবাইল ফোন, স্বর্ণ-গয়না একাধিকবার পাঠায়। বিয়ের কথা বার্তা চুড়ান্ত হওয়ার পর দুই পরিবারের মাঝে আত্মীয় পরিচয়ে আসা যাওয়া শুরু হয়।
গত ৪ দিন পূর্বে ছেলে সালাউদ্দিনের পরিবারের সাথে কোন কিছু না বলে গোপনে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। এ খবর ছেলের পরিবারের কাছে যাওয়ার পর গতকাল ছেলের পরিবার লোকজন মমিনাদের বাড়িতে এসে বিষয়টি জানতে চায়, কেন তাদের সাথে প্রতারনা করা হয়েছে। কিন্তু মেয়ের পরিবার ছেলের পরিবারের কথার কোন উত্তর না দিয়ে বিষয়টি সমাধানের কথা বলে।
কিন্তু ছেলের পরিবার মেয়েদের মান-সম্মানের কথা বলে বিষয়টি ভাড়া ভাড়ি না করে সমাধানের লক্ষে এগিয়ে আসে। সেখানে ও তারা প্রতারনার আশ্রায় নিয়ে শুরু করে। ছেলের দেওয়ার লক্ষ লক্ষ টাকা সোনা গয়না, না দিয়ে শুধু আংটিটা ফিরিয়ে দিতে সম্মত হয়। কিন্তু ছেলের পরিবার বিষয়টি না মেনে চলে আসে। এ খবর এলাকায় জানাজানি হলে বেশ হস্যকর পরিস্থিতি বিরাজ করে।
গতকাল সরজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বললে, তারা জানান, জানি মমিনার বিয়ের কথা বার্তা মতলবের একটি ছেলের সাথে চুড়ান্ত হয়ে আছে। কিন্তু তারা কেন, মেয়েকে অন্যত্র বিয়ে দিয়েছে, তা কারন জানেনা এলাকাবাসী।
ছেলের পরিবার জানান. কেন তাদের সাথে এত বড় প্রতারনা করা হয়েছে। তার কারন ও তারা জানেনি। তারাই নিজ থেকে ছেলেকে ২ বছরের সময় দিয়ে কেন অন্যত্র বিয়ে দিয়েছে। তাই তারা এ প্রতারক পরিবারের শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে ছেলের পরিবার ইউপি চেয়ারম্যান বিল্লাল মাষ্টারসহ এলাকার গন্যমান্যদের জানিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
শিরোনাম:
শনিবার , ৩০ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

