
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরে পূর্ব শত্রুতার জের ধরে মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় মুক্তিযোদ্ধাসহ উপভয় পক্ষের কমপক্ষে ৮জন আহত হয়।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের উত্তর রালদিয়া গ্রামের মোল্লা বাড়িতে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রালদিয়া গ্রামের মোলা বাড়ির মৃত জাহেদ আলীর ছেলে আলী আরশাদ মোল্লার সাথে একই বাড়ির আক্তার হোসেন মোল্লার সাথে জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে ঝগড়া রয়েছে। এই ব্যাপারে চাঁদপুর কোর্টে মামলা রয়েছে। শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা আরশাদ মোল্লা আক্তার হোসেন মোল্লাকে বাড়ির বাউন্ডারী সড়াতে বললে উভর পক্ষের মাঝে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ের ঘটনাটি বড় ধরনের ঝগড়ায় রুপ নেয়। এতে উপভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় কমপক্ষে নারী ও পুরুষসহ ৮জন আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়া স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। আহতরা হলেন, মুক্তিযোদ্ধা আলী আরশাদ মোল্লা, নাজমা বেগম, ফাতেমা আক্তার, আয়শা আক্তার, শিমু, রানু বেগম, সালমা, খোকন মোল্লা, আক্তার হোসেন, শাহজাহান মিঝি, আব্দুর জাব্বার। এই ঘটনায় দুপুরে উভয় পক্ষ থানায় মারা মারি করতে চাইলে পুলিশ দু’পক্ষের দু’জনকে আটক করে । আটককৃতরা হলেন, আক্তার হোসেন মোল্লা ও খোকন মোল্লা।
এলাকাবাসী জানায়, আরশাদ মোল্লা একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তার মেয়েরা এলাকার মানুষকে বিভিন্ন ভাবে মামলা দিয়ে হয়রাণি করে থাকে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে গেছে। ওই পরিবারটিকে নিয়ে স্থানীয়ভাবে অনেক শালিশ হয়েছে।
