ইতালির টরিনোতে বাংলাদেশী দু যুবক অনলাইনের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী গোষ্ঠীকে সেবা প্রদান এবং অল্প সময়ের মধ্যে সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম বিস্তৃতির কারণে পৃথিবীর অন্যতম বৃহৎ বিনিয়োগকারী গ্রুপ জে.পি মর্গানচ বিশ্বব্যাপী তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করা গ্লোবাল নেটওয়ার্ক ইউথ বিজনেস ইন্টারন্যাশনাল (ওয়াই.বি.আই) ইতালির ক্ষুদ্র ঋণ দানকারী সংস্থা পেরমিক্রো ল্যাব এবং অ্যাসোসিয়োশন পেরমিক্রো ল্যাব অনলুচ যৌথভাবে বাংলাদেশী মালিকাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠান স্পাইসি এস.আর.এলকে ২০১৪ সালের সেরা নতুন ব্যবসা প্রতিষ্ঠান ইয়ং বিজনেস এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধাকারী দু বাংলাদেশী তরুণ ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন ও পলাশ হাওলাদারকে সেরা তরুণ ব্যবসায়ী উদ্যোগতাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ৯ অক্টোবর টরিনোর একটি কমিউনিটি সেন্টারে। এ সময় উপস্থিত ছিলেন পেরমি্েক্রার প্রেসিডেন্ট কররাকো ফেররেতি, ইউথ বিজনেস ইন্টারন্যাশনালের সিও আন্দ্রে ডেভেনপোর্ট, জে.পি মর্গান ইতালির সিনিয়র কান্ট্রি ম্যানেজার ফ্রান্সসেসকো রসসি ফেররিনি, ইউরোপিয়ান মাইক্রো ফিনান্স নেটওর্য়াকের প্রেসিডেন্ট পাট্রিক স্যাপিসহ ইতালি ও ইউরোপের বিভিন্ন শীর্ষ স্থানীয় লাভজনক এবং অলাভজনক আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দও ও আগত অতিথিরা স্পাইসি এস.আর.এল-এর কার্যক্রম এবং প্রতিষ্ঠাতাদের বিচক্ষণ কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তাদের সফলতাকে ধারাবাহিক রূপ দিতে আগামীতে নতুন কোনো উদ্যোগের পাশে থাকার আগ্রহ দেখান অতিথিরা। অনুষ্ঠানের সমাপনীতে তরুণ সফল দু যুবককে ক্রেস্ট প্রদান করা হয়। বিজয়ী দু তরুণ বলেন, আমরা বিশ্বাস করি প্রত্যেক তরুণের আছে তার নিজস্ব পরিকল্পনা। প্রয়োজন শুধুমাত্র একান্ত আত্মবিশ্বাস কাজের প্রতি শ্রদ্ধাবোধ আর নিরলস প্রচেষ্টা। তবেই সম্ভব সকল অসম্ভবকে বাস্তবে সম্ভব করা।
শিরোনাম:
আরও সংবাদ
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
অনলাইন গেমে আসক্তি, বাসা থেকে লাফিয়ে তিন বোনের…
ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়... বিস্তারিত
প্রবাসীদের ৩ লাখ ২৬ হাজার পোস্টাল ব্যালট দেশে…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা... বিস্তারিত
প্রবাসীদের ২৫ জানুয়ারির মধ্যে ভোট দিয়ে পোস্টাল ব্যালট…
আগামী ২৫ জানুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালটে ভোটদান... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

