ঈদুল আযহা উপলক্ষে বাকিলা বাজার সহ বিভিন্ন হাটে গরু-ছাগল জমজমাটভাবে বিক্রয় করতে দেখা গেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, হাজিগঞ্জের বাকিলা বাজারের ইজারাদার জসিম উদ্দিন বেপারী ডাকে বিশাল জায়গা জুড়ে ইন্ডিয়ান ও দেশী গরু-ছাগল হাট বসেছে। গতকাল সকাল ১০টা থেকে গরু-ছাগল বেচা বিক্রি শুরু হয়। এ সময় বেশ ভালো ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় বাকিলা বাজারের সভাপতি ও হাটের ইজারাদার জসিম উদ্দিন বেপারীর সাথে কথা বললে তিনি জানান, আমাদের এখানে ক্রেতা ও বিক্রেতাদের সুযোগ সুবিধা ভালোভাবে দিয়ে থাকি। হাজার প্রতি ২ টাকা করে নেয়া হয় ও ক্রেতাদের জন্য থাকা খাওয়ার সু ব্যবস্থা করে রেখেছি। সে আরো জানায়, ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ঈদের দিন সকাল ১০টা পর্যন্ত এ বিক্রয় চলবে। এদিকে আরো দেখা যায়, অবৈধভাবে রাস্তার পাশে সিএমভি জায়গা দখল করে মহামায়া বাজার, বাবুরহাট বাজার, ফরিদগঞ্জের কামতা, গল্লাক, একতা বাজার ও সদর উপজেলার সফরমালী হাটসহ রাস্তা জুড়ে গরু দিয়ে যানজটের সৃষ্টি ও গাড়ি, সাধারন মানুষের চলাচলের বিঘœ ঘটে। অবৈধ স্থাপনারা ক্ষমতার দাপট খাটিেিয় ডাক ছাড়াই জোর পুর্বকভাবে রাস্তা দখল করে গরু কেনা বেচা শুরু করে। ইজারাদারদের দাবি অবৈধ গরুর হাট স্থাপনা উচ্ছেদ করা হোক নতুবা সরকারের রাজস্ব অর্জন থেকে বঞ্চিত হবে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

