শওকত আলী, ॥
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চাঁদপুর জেলা তথা দক্ষিণাঞ্চলীয় যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে পক্ষ থেকে ঈদের পূর্বে ও পরে ৪টি স্পেশাল ট্রেন সার্ভিস এ পথে দেওয়া হয়েছে। এ আদেশ দিয়েছেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় চীফ অপারেটিং সুপাররেনডেন্টটেন্ড পূর্ব। আজ ২২ সেপ্টেম্বর সকাল ১১ টা ৩০মিনিট থেকে এ স্পেশাল ট্রেনগুলো এ পথে যাতায়াত শুরু করবে।
চাঁদপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, বাংলাদেশ রেলওয়ের চীফ অপারেটিং সুপাররেনডেন্টটেন্ড পূর্ব, সার্কুলার নং-ডিসিও/ঈদ বিশেষ ব্যবস্থা ০১৫ এর মাধ্যমে জানানো হয়েছে, ঈদ স্পেশাল-১ আজ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সকাল ১১ টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে চাঁদপুর পৌঁছবে বিকাল ৫টা ৫ মিনিটে। ঈদ স্পেশাল-২ চট্টগ্রাম থেকে বিকাল ৩টা ৩০ মিনিটে ছেড়ে রাত ৮টা ৫ মিনিটে চাঁদপুর পৌঁছবে। এ ২টি ট্রেন ঈদের পূর্ব দিন পর্যন্ত চাঁদপুরের যাত্রী নামিয়ে দিয়ে পুনরায় চট্টগ্রাম চলে যাবে। ঈদের দিন কোন ট্রেন চলাচল করবে না। ঈদের পরদিন ২৬ সেপ্টেম্বর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে সকাল ১১টা ৩০ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। এ ট্রেনটি ঈদ স্পেশাল-৩ হয়ে চাঁদপুর থেকে রাত ৩টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে সকাল ৯টা ১৫ মিনিটে পৌঁছবে। ঈদ স্পেশাল-২ চট্টগ্রাম থেকে বিকাল ৩টা ৩০ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। এ ট্রেনটি ঈদ স্পেশাল-৪ হয়ে চাঁদপুর থেকে ভোর ৬টায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে দুপুর ১২টায় চট্টগ্রাম পৌঁছবে। এ ট্রেনগুলি চাঁদপুর স্টেশন, শাহাতলি, মধুরোড, বলাখাল, হাজীগঞ্জ, ওয়ারুক, মেহের, শাহরাস্তি, চিতশী, লাকসাম, লাঙ্গলকোর্ট, ফেনী যাত্রী উঠানামা করবে। ঈদের পরদিন থেকে ঈদ স্পেশালগুলো ৭দিন এ পথে যাত্রী সেবা দিয়ে যাবে। এছাড়া যাত্রীদের নিরাপত্তার সার্থে বাংলাদেশ রেলওয়ে প্রত্যেক স্টেশনে নিরাপত্তা বলায়নের জন্য পুলিশ তথ্য কেন্দ্র স্থাপন করেছে। এ পুলিশ তথ্য কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৩ জন আনসার বেটেলিয়ান সদস্য ও আনসার বেটেলিয়ানের একজন এসআই, ৩জন রেলওয়ে পুলিশ, একজন এসআই দায়িত্ব পালন করবে। এছাড়া স্থানীয় মডেল থানার পুলিশ টহলবাহিনী সার্বক্ষণিক টহল বলবৎ রাখবে। বিশেষ প্রয়োজনে তাদেরকে ডাকলে তারা তাৎক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে এসে ব্যবস্থা গ্রহণ করবেন। চাঁদপুর স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার জানান, বাংলাদেশ রেলওয়ের স্টেশনের পর্যাপ্ত নিরাপত্তার জন্য আনসার, রেলওয়ে পুলিশ নিরাপত্তা বাহিনী মোতায়েন করছেন। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্টেশনের সকল কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলার বাহিনীর সাথে ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি অযথা যাত্রী হয়রানি যেন না করতে পারে তার জন্য সবসময় তৎপর রয়েছে।

