ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদপুর জেলার স্বনামধন্য সংগঠন আলোচিত চাঁদপুর এবং রিভার সিটির মধ্যে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচে আলোচিত চাঁদপুর ১-০ তে রিভার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়নস্ ট্রফি অর্জন করে।
গত ২১ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় চাঁদপুর জেলা আউটার স্টেডিয়ামে নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজিত ৫০ মিনিটের ফুটবল ম্যাচে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন আলোচিত চাঁদপুর-এর সভাপতি অ্যাডঃ মোঃ আতাউর রহমান পাটওয়ারী। এবং সহ-সভাপতি অ্যাডঃ ফেরদৌস মোর্শেদ জুয়েল। আয়োজিত ফুটবল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয় আলোচিত চাঁদপুর-এর প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জয় সাহা। ঈদ পুনর্মিলনী ফুটবল ম্যাচে উভয় দলে ৯ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে। আলোচিত চাঁদপুর-এর প্রতিষ্ঠাতা সদস্য মোঃ কামাল হোসেন পাটওয়ারী অধিনায়কত্বে খেলোয়াড়বৃন্দরা হচ্ছেন মোঃ ফয়সাল আহম্মেদ ফরাজী, শহীদুল ইসলাম টুটুল, সঞ্জয় সাহা, মোজাম্মেল হক, সুমন মিয়া, লুৎফর ফয়সাল, সুমন এবং শাহজালাল লিটন। উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচে প্রথমার্ধে ১৫ মিনিটের মাথায় আলোচিত চাঁদপুর-এর পক্ষে সঞ্জয় সাহা একটি গোল করে। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ তে জয় নিয়ে দু’ দলের মাঠ ছাড়তে হয়।
খেলা শেষে অতিথিরা বিজয়ী এবং রানার্স আপদের মধ্যে ট্রফি প্রদান করেন এবং আলোচিত চাঁদপুর-এর সহ-সভাপতি মোঃ ফেরদৌস মোর্শেদ জুয়েল সংগঠনকে দু’টি ফুটবল এবং ৩০ সেট জার্সি প্রদানের ঘোষণা দেন। এ ম্যাচটি পরিচালনা করেন আলোচিত চাঁদপুর-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়াজী শোভন ও রিভার সিটির প্রতিষ্ঠাতা মোঃ তামিম হাসান গাজী। এছাড়া দু’ দলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অহিদুর রহমান পাঠান, মাসুদ হাসান, হান্নান হোসেন সবুজ, নাজমুল হাসান, রুম্মন, বর্ষনসহ সংগঠনের সদস্যবৃন্দ ও অসংখ্য দর্শনার্থীরা। উল্লেখ্য গত বছরও আয়োজিত ফুটবল ম্যাচে আলোচিত চাঁদপুর বিজয়ী হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

