
শরীফুল ইসলাম ॥
শুরু হয়েছে চাঁদপুর শহরে ঈদের কেনাকাটা। সাধারন জনগন প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে ঈদের সামগ্রী ক্রয় বিক্রয় করতে। গ্রামঞ্চলের বাজারে খুচরা বিক্রয়ের জন্য, মনোহারীসহ অধিকাংস সামগ্রীই চাঁদপুরের পুরান বাজার থেকে পাইকারী বিক্রি হয়। এসব মুদি, স্টেশনারী সামগ্রী আনা নেওয়া এবং আসন্ন ঈদের কেনাকাটা করতে পুরো জেলার লোকজন চলে আসছে চাঁদপুর শহরে ঈদ বাজার করতে। ঠিক তখনেই শুরু হয়ে যায় তীব্র যানজট। ঢাকার মত লাগামহীম যানজটে পড়ে মানুষের সময় -ঘন্টা যেমন নষ্ট হচ্ছে , তেমনি শহরবাসী নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তেমনী করে চাঁদপুরের বাসস্ট্যান্ড, ছায়াবানীর মোড় ও কালীবাড়ির শপত চত্তর এলাকায় প্রতিনিয়ত চোখে পড়ার মত যানজট লক্ষ করা যায়। পুরো শহরের গুরুত্বপূর্ন সড়ক এখন সিএনজি, বাস, অটোবাইক, স্কুটার ও হকারদের দখলে রয়েছে। রাস্তার ট্টাফিক পুলিশের সামনেই সিএনজি, বাস, অটোবাইক, স্কুটার এসে ভীড় জমিয়ে রাখে। শহরের গুরুত্বপূর্ন স্থান বাসস্ট্যান্ড ও কালীবাড়ির শপত চত্তর মোড়ে ৬০ থেকে ৭০ টি সিএনজি স্কুটার , অটোবাইক সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকায় প্রতিনিয়ত যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব রাস্তার প্রচন্ড যানজটের কারনে স্কুল- অফিস, আদালতগামী মানুষ ও পথচারীদের দূর্ঘটনার হতে হয় অনেক সময়। আসন্ন ঈদুল ফিতরের পূর্বে এসব যানজট নিরসন করা না হলে প্রতিদিনই যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হবে।
শিরোনাম:
বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
