চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-২০১৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় । বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন তালুকদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী । স্বাগত বক্তব্য রাখেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তালুকদার । অন্যান্যের বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা বেগম, সহকারী শিক্ষিকা রুবিনা আক্তার, সহকারী শিক্ষিকা মেহেরুন নেচ্ছা, সহকারী শিক্ষক ইদ্রিস মিয়া, সহকারী শিক্ষক সোহরাব হোসেন ,সহকারী শিক্ষক নেছার আহমেদ,মহিলা ইউপি মেম্বার ফিরোজা বেগম,বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হেলাল উদ্দিন গাজী,৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আল হাসান,মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম,দক্ষিণ পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাহজাহান খান, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ জাকির মিজি, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জলিল খান, ম্যানেজিং কমিটির মহিলা অভিভাবক সদস্য আনোয়ারা বেগম,বিদ্যালয় অফিস ইনচার্জ ফজলুল হক মুন্সি,সাংবাদিক সজিব খান,কলেজ অফিস ইনচার্জ রানা সরকার,অভিভাবক শহীদুর রহমান মুন্সি,শিক্ষাথী তাহমিনা আক্তার, রিভা আক্তার, রিমা আক্তার প্রমুখ । অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন এ বালিকা বিদ্যালয়টি নারী শিক্ষায় এতদঅঞ্চলে গুরুত্বপুর্ন ভূমিকা রেখে আসছে । কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এ বিদ্যালয়ে এ যাবত কোন একাডেমিক ভবন নির্মান হয়নি । বর্তমানে অনেক ঝুকিঁ নিয়ে ছাত্রীরা ক্লাস করছে । এ বিদ্যালয়ে নতুন একটি বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন এর প্রকল্পভুক্ত করতে চাঁদপুর-৩ এর সাংসদ ডাঃ দীপু মনি ,চাঁদপুর শিক্ষা প্রকেীশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসারের জরুরী হস্তক্ষেপ কামনা করছি । অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া-২০১৫ এর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রুশদী ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন তালুকদার ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

