প্রতিনিধি
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসাধীন কে এই নারী? অজ্ঞাত এই নারীকে গতকাল রোববার দুপুরের কিছু পরে জনৈক নারী এ হাতপাতালে ভর্তি করে চম্পট দেন। রাত পর্যন্ত ঐ নারীর পরিচয় নিশ্চিত হতে পারেনি হাতপাতাল কর্তৃপক্ষ।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, দুপুরের কিছু পরে ঐ নারীকে থানা রোডের ক্যামব্রিয়ান স্কুল সংলগ্ন গর্ত থেকে উদ্ধার করে স্থানীয়রা। পরে ক্যামব্রিয়ান স্কুলের আয়া পরিচয়ে এক নারী ঐ নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করায়।
হাসপাতালের রেজিস্টার সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে মহিলা ওয়ার্ডের ৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অজ্ঞাত এ নারী। যার রেজি নং ৩৩৪৫/৩, বয়স আনুমানিক ৩০। তার নাকে নাক ফুল, হাতে চুড়ি ও কানে দুল রয়েছে। ঐ নারী কথা না বলার কারণে তার নাম ঠিকানা কিছুই জানা সম্ভব হয়নি। যে কেউ এ নারীর পরিচয় জানলে পুলিশকে জানাতে অনুরোধ করেছেন অফিসার ইনচার্জ শাহ আলম।
