চাঁদপুর প্রতিনিধি ॥
দেশের একমাত্র হাই ডেফিনেশন টিলিভিশন চ্যানেল এস এ টিভির দ্বিতীয় বর্ষপূতিতে চাঁদপুরে শুরু হয়েছে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। রোববার অনুষ্ঠানের প্রথম দিন শুরু হয় তিন শতাধিক শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরনের মধ্যদিয়ে । এস এ টিভি দর্শক ফোরাম চাঁদপুর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব মাঠে কম্বল বিতরন করেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। এ সময় সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, এ এ টিভি দর্শক ফোরাম এর আহবায়ক আলহাজ্ব ওমর পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সহ সভাপতি বি এম হান্নান, গিয়াস উদ্দিন মিলন, জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান পাটওয়ারী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি এম এ লতিফ, টেলিভিশন সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাহেদসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও সুধিজন উপস্থিত ছিলেন।

