চাঁদপুর শহরের ওয়ালেছ বাজার এলাকায় প্রবাসীর বাড়িতে দুর্ধষ চুরির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালকার লুট করে নিয়েছে এলাকার চিহ্নিত চোরচক্র। চুরির ঘটনা স্থানীয় শালীসিকে জানানোর কারণে চোরের পক্ষ নিয়ে প্রবাসী বাাবুল মৃধার পরিবারের উপর অতির্কিত হামলা চালায়। এতে বাড়ির মালিক সহ প্রায় ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার রাত ৯টায় ওয়ালেছ বাজার ইব্রাহীম গাজী ওরফে ইবু গাজীর মার্কেটের সামনে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে মডেল থানার এ.এস.আই তপন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে ঘটনা তদন্ত করে। ঘটনার বিবরণে জানা যায়, ওয়ারলেছ বাজার জামাল মোল্লা মার্কেটের পিছনে আলম পাঠানের মালিকানাধীন ৫ম তলা ভবনের তৃতীয় তলায় ভাড়া নিয়ে ফরিদগঞ্জ রামপুর পশ্চিম লাড়–য়া গ্রামের হোসেন মৃধার ছেলে সৌদি প্রবাসী বাবুল মৃধা (৪০) কিছুদিন পূর্বে সহপরিবারে এসে বসবাস করে। গত ১০ই জুলাই বাবুল মৃধা সৌদি থেকে দেশে ফিরে। ওয়ারলেছ বাজার সোনালী ব্যাংকের পিছনে ইবু গাজীর বাড়ি পাশে ছৈয়াল বাড়ির খালেক ছৈয়ালের ছেলে চিহ্নিত চোর জিয়া ছৈয়াল দীর্ঘ কয়েকদিন যাবত প্রবাসীর বাবুল মৃধাকে টার্গেট করে তার বাড়ির আশেপাশে মহড়া দেয়। শনিবার বিকেল সাড়ে ৪টায় বাবুল মৃধা তার পরিবারকে নিয়ে বাসার তালা মেরে পাশের বাড়িতে বেড়াতে যায়। ঐ সুযোগে চিহ্নিত চোর জিয়া জামাল মোল্লার নব নির্মিত ভবনের উপরে উঠে পাশেই প্রবাসীর বাড়িতে প্রবেশ করে। এসময় আশেপাশের মহিলারা চোর জিয়াকে ভবন উঠতে দেখে। চোর জিয়া প্রবাসীর বাসার হেজবুল ভেঙ্গে রুমের ভিতরে প্রবেশ করে ষ্টীলের আলমারী, ওয়ার্ডপ ও অনান্য আসাবপত্র তছনছ করে সাড়ে ৭ ভরি স্বর্ণ নগদ দুই লক্ষ পঁচিশ হাজার দুটি স্যামস্যাংগ মোবাইল ও একটি ট্যাব চুরি করে নিয়ে যায়। যাওয়ার পথে চোরচক্রের হোতা জিয়াকে পাশের বাড়ির ভাড়াটিয়া ফাতেমা বেগম সহ কয়েকজন মহিলা দেখে ফেলে। প্রবাসীর বাবুল মৃধা ঘটনার ১৫ মিনিট পরে বাড়িতে এসে এই চুরির ঘটনা দেখতে পায়। স্থানীয় ভাড়াটিয়া মহিলাদের স্বীকারোক্তি অনুযায়ী ওয়ালেছ বাজারের শালীসি ইবু গাজীকে এসে জানায়। চুরি ঘটনা জাানানো কারণে ও চোর চিহ্নিত করায় চোরের পক্ষ নিয়ে গাজী বাড়ির লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এসে অর্তিকিতভাবে হামলা চালায়। এসময় প্রবাসী বাবুল মৃধা বাড়ির মালিক আলম পাঠান ইসমাইল পাঠান সহ বেশ কয়েকজন মহিলা গুরুত্বর আহত হয়েছে। ঘটনার পরেই চুরির সাথেই জড়িত জিয়া ছৈয়াল এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ইবু গাজীর বাড়ির কিছু দালালচক্র প্রবাসী বাবুল মৃধাকে মামলা না করার জন্য চাপ প্রয়োগ করে। এই ঘটনায় প্রবাসীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানায়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

