চাঁদপুর শহরের পুরান বাজার জাফরাবাদ এলাকায় সাবেক চেয়ারম্যান আকবর খানের বাড়ীর সামনের রাস্তার উপর ২৪. ফেব্রুয়ারী সোমবার রাত সাড়ে ৯ টায় দুবৃত্তদের ছোড়া ককটেল বিষ্ফোরণে দুইজন ঔষধ কোম্পানির প্রতিনিধি গুরুতর আহত হয়েছে। এ ককটেল নিক্ষেপের ঘটনায় চিহ্নিত ১২ জন সহ অজ্ঞাত ১৫ জন মোট ২৭ জনের বিরুদ্ধে বিষ্পোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। মামলা নং-৪৬ , তারিখ ২৪. ফেব্রুয়ারী ১৫। এ ঘটনার সাথে সম্পৃক্ত সন্দেহে পুলিশ পুর্বে ১ জনকে আটক করেছিলো। গতকাল সোমবার দুপুরে পুরান বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বিষ্ফোরক দ্রব্যের আইনের মামলার এজহার নায়ি ৭ নং আসামী পুরান বাজার পশ্চিম জাফরাবাদের খান বাড়ীর মিজানুর রহমান খানের ছেলে আমিনুল ইসলাম খান সজিব (২৪) কে আটক করেছে॥ এসআই মাহাবুবুর রহমান মোল্লা জানান এরা প্রায় সময় হরতাল অবরোধ চলাকালে পুরান বাজার সহ বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটিয়ে থাকে। ঔষধ কোম্পানির কাভার ভ্যান পুরান বাজার জাফরাবাদ এলাকা দিয়ে চাঁদপুরে আসার পথে পুর্ব থেকে ্ওৎ পেতে থাকা দুবৃত্তরা ঔষধ কোম্পানি রেনেটার গাড়ীটিকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করে বিষ্পোরন ঘটায়। দুবৃত্তরা ককটেলটি নিক্ষেপ করার সাথে সাথেই পালিয়ে যায়। গাড়ীতে থাকা গাড়ী চালক আনিসুর রহমান (৩৮) ও কোম্পানির এসআর ফকরুল (৩৫) গুরুতর আহত হয়।
শিরোনাম:
আরও সংবাদ
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

