সাইফুল ইসলাম (সুমন), কচুয়া।।
কচুয়ার ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়নের ভিক্ষুক মুক্তকরণ, কর্মসংস্থানের সৃষ্টি ও পুনর্বাসন কর্মসূচী সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউপি সদস্য শফিউল্লাহর সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, ঢাকা আইনজীবী সমিতির সহ-সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন পাটোয়ারি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম গোলাম মোস্তফা, মাদ্রাসার উপাধ্যক্ষ মোস্তফা কামাল, মাদ্রাসা গভর্নিং বোর্ডের সাবেক সহ-সভাপতি আশ্রাফ মুন্সী, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মাস্টার, ইউপি সদস্য আব্দুল মান্নান মনু, ইকবাল হোসেন, জহিরুল ইসলাম, ইউপি কাউন্সিলর লাকি বেগম এবং নাজমা বেগম, এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের উপ সম্পাদক ফারুক প্রধান, ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক সিদ্দিক মজুমদার জয়, রুস্তম আলী ডিগ্রি কলেজের সাবেক সাধারন সম্পাদক ইমাম হোসেন ইমন প্রমুখ।
আলোচনা সভায় বেশ কয়েকজন ভিক্ষুক অংশ নেন।
অনুষ্ঠানে বক্তাগণ ভিক্ষুক মুক্তকরণে ও তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে করণীয় কি তা নিয়ে আলোচনা করেন।
এ সময় প্রধান অতিথি বলেন,তাদের সাথে আজ সরাসরি কথা হলো এবং তাদের সমস্যার কথা শোনা হলো। তাদের সমস্যার উপর বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। আগামীতে এই ইউনিয়নে কোনো ভিক্ষুক থাকবে না এই প্রত্যয় ব্যক্ত করছি।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
