
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা: কচুয়ায় বৈশি^ক করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া ৫০০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ভিজিএফের আওতায় উপজেলার কাদলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুঃস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব-উল-আলম, কাদলা ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মো.রফিকুল ইসলাম লালু, ইউপি সচিব সেতারা আফরোজ, ইউপি সদস্য ক্বারী আবুল কালাম,আবুল হোসেন,আব্দুল জলিল,শাহ আলম, মহিলা সংরক্ষিত সদস্য বুলু বেগম, আলা উদ্দিন,আবুল কাশেমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
