
আবু সাঈদ,কচুয়াঃ
কচুয়া উপজেলার বহুল সু-পরিচিত ৬৩ বছরের ঐতিহ্যবাহী জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক বিশাল পূর্নমিলনী অনুষ্ঠান শনিবার সকাল ১১টায় উৎসব মুখোরে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম বারের মত পুর্নমিলনী অনুষ্ঠানের প্রথম পর্বে কবুতর ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দ্বিতীয় পর্বে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি চারনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং পর্ষদের সাবেক সভাপতি আলহাজ্ব ইউনুছ মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন-আমাদের সরকার শিক্ষাক্ষেত্রে শিশুদের প্রাথমিক থেকে উচ্চ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে বিস্মিত ঘটিয়ে দেশ এগিয়ে নিচ্ছে। আওয়ামীলীগ সরকার শিক্ষকদেরও বেতন বৃদ্ধি করেছে। আপনাদের দাবীর ভিত্তিতে কথা দিচ্ছি জগতপুর উচ্চ বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত রেখে কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ নেয়া হবে। এছাড়াও আপনাদের দাবীর মধ্যে জগতপুর বাজারে দি ফারমার্স ব্যাংকের শাখা খোলা হবে। তিনি দুঃখের সাথে আরও বলেন-আমি স্মরন করছি এ এলাকার অধিবাসী প্রয়াত ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে। তাঁকে অতীতের চারদলীয় জোট সরকারের সময় ষড়যন্ত্রমূলক বিভিন্ন মিথ্যা মামলা-মোকাদ্দমায় জড়িয়ে হত্যা করা হয়েছে। আবুল কালাম আজাদ বেঁচে থাকাবস্থায় এ বিদ্যালয়ে প্রথমে সে আমাকে এনে অনুষ্ঠান করেছিল। আপনারা তাঁকে সবসময় স্মরন রাখবেন।
প্রাক্তন ছাত্রী আলো অনির্বান সম্পাদক কামরুন্নাহার জেসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এ বিদ্যালয় ম্যানেজিং পর্ষদের সভাপতি শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন, প্রাক্তন ছাত্র কাতার-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট- বিশিষ্ট শিল্পপতি ও বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল মুন্সী, হোমল্যান্ড রিয়েল স্ট্যাট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক-বিদ্যালয়ের বিদ্যুৎসাহী দাতা সদস্য ও পুর্নমিলনী উদযাপন কমিটির সম্পাদক আলহাজ্ব নজির আহমেদ, ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক খলিলুর রহমান, পরিকল্পনা কমিশন প্রধান মোঃ লিয়াকত আলী, নোয়াখালী জেলার অগ্রনী ব্যাংক লিমিটেড ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জিত বনিক, অ্যাড. মোঃ মোসতাক আহমেদ, পূর্নমিলনী উদযাপন কমিটির আহবায়ক বিদ্যালয় প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, আজকের সূর্যদয় ২৪ ডটকম প্রধান সম্পাদক ও সিইও খন্দকার মোফাজ্জল হক, আশরাফপুর ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহী সুবাস, মনোহরগঞ্জ শাহ শরীফ ডিগ্রি কলেজের প্রভাষক লুৎফুর নাহার, পুর্নমিলনী উদযাপন কমিটির অভিভাবক সদস্য নকুল দেবনাথ, কাজী এনামুল হক শামীম ও ইশতেখার আহমেদ শরীফ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল মুন্সী প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি কে একটি কাতারী শাল উপহার প্রদান করেন এবং প্রধান অতিথি তাঁকে বঙ্গবন্ধু জীবনী ইতিহাসের তিনটি বই উপহার দেন। দ্বিতীয় পর্বের আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন-পূর্নমিলনী উদযাপন পরিষদ, উপদেষ্ঠা পরিষদ, অর্থ উপ কমিটি, প্রচার উপ কমিটি, স্মরনিকা উপ-কমিটি সাংস্কৃতিক উপ কমিটি, শৃঙ্খলা উপ কমিটি, রেজিষ্ট্রেশন উপ কমিটি, আপ্যায়ন উপ কমিটি, অভ্যর্থনা উপ কমিটি, সাজসজ্জা উপ কমিটি।
