
খোরশেদ আলম শিকদার :
চাঁদপুরের কচুয়ার নুরুল আজাদ কলেজের প্রতিষ্ঠাতা অষ্ট্রেলিয়া শাখা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও নুরুল আজাদ আর বেচে নেই (ইন্নাৃৃৃলিল্লাহি অইন্না ইলাইহে রাজিউন)।
তিনি আজ শনিবার ১০ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
তিনি স্ত্রী, ৪ ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার সুত্রে জানা গেছে, তাঁর পুত্র ও ভাই অষ্ট্রেলিয়া থেকে আজ রাতে দেশে ফিরলে আগামীকাল রোববার ১১ সেপ্টেম্বর মরহুমের লাশ চাঁদপুরের কচুয়ার বাতাবাড়িয়া গ্রামে দাফন করা হবে।
