
কচুয়ার মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘জয় বাংলা স্কোয়াড’-এর ভালোবাসার উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। উপহার সামগ্রী প্রস্তুত করার সময় উপস্থিত ছিল জয় বাংলা স্কোয়াডের স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম,বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হাসান জাহাঙ্গীর সুজন,হিমুসহ উপজেলা ছাত্রলীগ নেতা বাদল,জাকির,কার্তিক, মাহাবুব বেপারি,মেহেদী,রনি, মিয়া মোঃ সোহেল, কামরুল, সজীব, মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন
জয় বাংলা স্কোয়াডের প্রধান সমন্বয়ক ভূঁইয়া মোঃ ফয়েজ উল্লাহ মানিকের উদ্যোগে ব্যাংক কর্মকর্তা সাইয়্যেদুর রহমান সুয়েজ এবং ব্যবসায়ী এম এস ইমরানের সহযোগিতায় এই উপহার সামগ্রী প্রস্তুত করা হয়। উপহার সামগ্রী প্রস্তুতে সার্বিক ব্যবস্থাপনায় ছিল জয় বাংলা স্কোয়াড,কচুয়া,চাঁদপুরের স্বেচ্ছাসেবকগণ
