সাইফুল ইসলাম (সুমন), কচুয়া।।
কচুয়া সদর (দক্ষিন) ইউনিয়নের আকানিয়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ক্ষতিগ্রস্থ ১৬ টি পরিবারের মাঝে ঢেউটিন, শাড়ি, লুঙ্গি ও চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারি, পৌর মেয়র নাজমুল আলম স্বপন প্রমূখ। একই দিনে আকানিয়া গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় ৬টি পরিবারের মাঝে অগ্রসর আবাসন প্রকল্পের পক্ষ থেকে এনবিআরের সাবেক চেয়ারম্যান, অগ্রসর আবাসন প্রকল্পের সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ গোলাম হোসেন প্রায় ছয় লক্ষ টাকার ঘর তৈরির উপকরণ বিতরণ করেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
