স্টাফ রিপোর্টার ॥
কচুয়ায় আওয়ামী লীগের এমপি প্রার্থী আলহাজ্ব মো: গোলাম হোসেনের কর্মী সমর্থকের উপর হামলা করেছে প্রতিপক্ষের ছাত্র লীগ নামধারী একদল উসশৃঙ্খল যুবক। জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: গোলাম হোসেনর পক্ষে পাথৈর ইউনিয়নের মধুপুর বাজারে সোমবার ইফতারপার্টি অনুষ্ঠিত হয়। ইফতার পার্টি শেষে কচুয়া ফেরার পথে সাচার ডিগ্রী কলেজের সামনে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। সাচার ডিগ্রী কলেজের নিকট পৌছলে ছাত্রলীগ নামধারী প্রতিপক্ষের কতিপয় যুবক লাঠিসোটা দিয়ে আলহাজ্ব মো: গোলাম হোসেনের কর্মী সমর্থকদের মারধর করে এতে গোহট উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদুল হাসান রাশেদ ও ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিংকু গুরুতর আহত হয়। আহত দুজনকে হাশিমপুর ফয়জুননেছা হাসপাতালে ভর্তি করা হয়। তাছাড়া ওই সময়ে হামলাকারীরা ২টি মোটর সাইকেল ৫টি টাচ মোবাইল সেট নিয়ে যায় বলে ছাত্রলীগ নেতা রাশেদ জানা। রাতে কচুয়া থানা পুলিশ একটি মোটর সাইকেল উদ্ধার করে ।
কচুয়া থানা অফিষার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমানের মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও পাওয়া যায়নি।
শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
