রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরের কচুয়ায় আলু ক্ষেত থেকে গোলাম রাব্বি নামে এক এসএসসি’র পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে কচুয়ার দেবপুর প্রধানিয়া বাড়ীর সামনে আলু ক্ষেতে এলাকার লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশের এসআই মাহাবুব সঙ্গীয় ফোস নিয়ে ঘটনাস্থলে যায়। রাব্বীর পিতা ইব্রাহিম খলিল জাগো নিউজকে জানান, রাব্বিকে পরীকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকারীদে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। অন্য দিকে কচুয়া থানার ওসি জাগো নিউজকে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আনা হচ্ছে। হত্যাকারেিদর খোজেঁ বের করা হবে। তবে এখনো হত্যার কারন জানা যায়নি। সে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
