
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা: হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতারের প্রতিবাদে গত ১৮ এপ্রিল কচুয়া উত্তর কচুয়ায় ইউনিয়ন পরিষদ ভবন ও ইউনিয়ন ভূমি অফিস ভাংচুরের ঘটনায় আরো ১ হেফাজতকর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃত হেফাজতকর্মী নাহারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪০)।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, রুহুল আমিন ছাড়াও মামলার এজহার নামীয় আসামী হিসাবে আরো ৫ হেফাজতকর্মীকে ইতিপূর্বে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
