
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা: চাঁদপুরের কচুয়ায় গরীব ও দু:স্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন সমাজকল্যান ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ার কৃতি সন্তান জাপান আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জি. জসীম উদ্দিন প্রধানের অর্থায়নে মধুপুর বাজার সংলগ্ন জসীম টাওয়ারের সামনে ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এসময় শিক্ষক মিজানুর রহমান, সামজ সেবক জামাল হোসেন,দলীয় নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
