স্টাফ রিপোর্টার:
কচুয়ায় গাছ থেকে পড়ে দুদু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের আশারকোটা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে ওইদিন সকালে দুদু মিয়া বাড়ির আঙ্গিনার গাছের ঢাল ছাটাই করার জন্য গাছে উঠে। কিছুক্ষণ পর সে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। টের পেয়ে তা পরিবারের লোকজন আহত অবস্থায় দুদু মিয়াকে কুমিল্লা মেডেকেল কলেজে ভর্তি করান। পরে ওইদিন মঙ্গলবার রাত ৯টায় চিকিৎসারত অবস্থায় তিনি হাসপাতালে মারা যান। পরদিন বুধবার বাদ আসর জানাজা শেষে আশারকোটা গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
