কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৯ ও ১০ সেপ্টেম্বর দুই দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন-কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। মেলা উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ্জাহান শিশির। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার মন্ডল।
এছাড়াও বক্তব্য রাখেন- কচুয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডি, জি, এম প্রকৌশলী মোঃ জাকির হোসেন, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্যাহ চৌধুরী, কচুয়া পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হায়দার আলী, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ জান্নাত আরা, চাঁদপুর পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষিকা প্রকৌশলী শুভ্রদা চৌধুরী প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিপ্লব চন্দ্র দাস। আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ ডিজিটাল মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।
শিরোনাম:
শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

