সাইফুল ইসলাম (সুমন), কচুয়া।।
কচুয়ায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে রাস্তা মেরামতের অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। ত্রান ও দুর্যোগ মন্ত্রানালয়ের আওতায়(পাইলট প্রকল্প) প্রায় ৫ কিলোমিটারের হেয়ারিং বন্ডের রাস্তা নির্মানের টেন্ডার হয়। টেন্ডারের আওতায় দোয়াটি মবিনের দোকান থেকে আরম্ভ করে লস্করী পর্যন্ত রাস্তা মেরামতের অনুমোদনযোগ্য হয়।
রাস্তা মেরামতের টেন্ডার পায় মাহুবুব এন্টারপ্রাইজের পরিচালক ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ওমর ফারুক। নিয়মতান্ত্রিক ভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট নিষেধ থাকলে মানছেন না তিনি। নিজের উচ্ছে মতো করে খাল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে রাস্তায় ভরাট করছেন। এদিকে পূর্ব সহদেবপুর ইউনিয়নের আওতায় ২ কিলোমিটার ও ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের আওতায় ৩ কিলোমিটারের রাস্তা মেরামতের কাজ আরম্ভ হয়। তাই ঠিকাদার ওমর ফারুক স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীকে ম্যানেজ করে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে ভরাট করছে। এদিকে খালের পাশে থাকা জমিগুলো ভেঙ্গে পড়ায় কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের দাবি অচিরেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করা হলে আমাদের জমিগুলো বিলীন থেকে রক্ষা পাবে।
এলাকার স্থানীয় কৃষকরা জানান, কয়েকদিনন যাবৎ ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় আমাদের ফসলি জমি গুলো ভেঙ্গে গেছে এতে করে আমরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি।তাই আমরা অচিরেই তার প্রতিকার চাই।
এব্যাপারে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মফিজ উদ্দিন(মাসুদ আহমেদ) জানান, বাংলাদেশের কোথাও ড্রেজার দিয়ে মাটি কাটা কিংবা বালু উত্তোলন করার নিয়ম নেই। কারন এগুলো পরিবেশের জন্য হুমকিস্বররূপ। তাই হেয়ারিং বন্ড রাস্তা সংস্কারের কাজেও কোনো ড্রেজার ব্যবহার করা যাবে না। ইতিমধ্যে আমরা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পেয়েছি তবে ঘটনাস্থলে গিয়ে তথ্য সাপেক্ষ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
