কচুয়ায় প্রতারণার অভিযোগে দু’ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে হতভাগ্য এক বাবা। বুধবার বিকেলে উপজেলার লৈয়ামেহের পাঁচধারা গ্রামের অধিবাসী সচিন্দ্র চন্দ্র সরকার বাদী হয়ে তার দু’পুত্র সুনীল সরকার (৩৫) ও পনীল সরকার (২৮)-এর বিরুদ্ধে এ অভিযোগটি দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার কচুয়া থানার এএসআই নাছির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। সচিন্দ্র সরকারের অভিযোগ সূত্রে জানা গেছে, তার মেঝো ছেলে সুনীল সরকার কয়েক বছর পূর্বে কুমিল্লা ক্যান্টনমেন্টে চাকুরী নেয়া ও ছোট ছেলে পনীল সরকার সাংসারিক কাজে ব্যয় বাবদ তিনি এনজিও সংস্থা ও এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ধার এনে দেয়। পরবর্তীতে সুনীল সরকার চাকুরী পাওয়ার পর বৃদ্ধ সচিন্দ্র সরকারের ভরন পোষণ ও সংসারের খোঁজ-খবর না নিয়ে নিজ ইচ্ছা মাফিক স্ত্রী সন্তান নিয়ে কুমিল্লায় অবস্থান করছে। বর্তমানে ঋণের টাকা পরিশোধের জন্য এনজিও সংস্থা ও পাওনাদাররা বিভিন্নভাবে জ্বালা-যন্ত্রণা করছে। সমস্যা সমাধানে নিরুপায় হয়ে সচিন্দ্র সরকার তার ছেলেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
