কচুয়ায় পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ৩১ মার্চ শুক্রবার সন্ধ্যায় উপজেলার মেঘদাইর গ্রামের রাজ্জাকের দোকান সংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘেেট।
জানা গেছে, মেঘদাইর ভঁূইয়া বাড়ির ওই শিশুকে কে বা কারা ওইদিন সন্ধ্যায় রাজ্জাক মিয়ার দোকান সংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে চলে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে তার চিৎকারে পার্শ্ববর্তী এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে আসে। কর্মরত ডাক্তার শিশুটির অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্যে তাকে কুমিল্লা প্রেরণ করে। বর্তমানে শিশুটি কুমিল্লার কুচাইতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খবর পেয়ে গতকাল শনিবার সন্ধ্যায় কচুয়া থানার অফিসার ইনচার্জ একেএসএম ইকবাল ঘটনাস্থলে যান। তিনি জানান, পাঁচ বছরের এক শিশু ধর্ষণের খবর শুনে ঘটনাস্থলে আসি। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এ সংবাদ লেখার সময় রাত সাড়ে ১০টার দিকে পুলিশ খাজুরিয়া লক্ষ্মীপুরের শীল বাড়ির শাওন (১৮) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
