কচুয়া: চাঁদপুরের কচুয়ায় মো. আশ্রাফুল ইসলাম (আহমেদ) নামের দেড় বছর বয়সের এক শিশু মারা গেছে। শনিবার সকাল ১১টায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। আহমেদ বাসাবাড়িয়া গ্রামের হাজী বাড়ির আবু ইউসুফের একমাত্র ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সকালে আহমেদ বাড়ির উঠোনে খেলা করছিল। হঠাৎ করেই পরিবারের লোকজন তাকে আর খুঁজে পাচ্ছিল না। পরে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে জানান। কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিজয় কৃষ্ণ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আরও সংবাদ
হজের ভিসা দেওয়া শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি... বিস্তারিত
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে:…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের... বিস্তারিত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির প্রথম... বিস্তারিত
আগামীকাল সরস্বতী পূজা
আগামীকাল শুক্রবার বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয়... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
