
কচুয়া সংবাদদাতা: কচুয়ায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন ইউনিয়নের ৭০জন প্রতিবন্ধীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করেন।
উল্লখ্য যে, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে ১৩১টি হুইল চেয়ার বিতরণ করা হয়। তার মধ্যে কচুয়া উপজেলায় ৭০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
ইউএনও দীপায়ন দাস শুভ’র সভাপতিত্বে এ সময় উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী সহ উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একইদিন সকালে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্গলা মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। পরে বিকালে উপজেলার নির্মানাধীন মডেল মসজিদ পরিদর্শন করেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
