
কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়ায় উপজেলায় প্রাণের টানে রক্তদান সংগঠনের উদ্যোগে গরীব, অসহায় ও সুস্থদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ এপ্রিল) রাতের আধারে মেঘদাইর, নাংলা, সহদেবপুর, বক্সগঞ্জ, ভূঁইয়ারা ও দহুলিয়া গ্রামের প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌছে দেন প্রাণের টানে রক্তদানের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক আবু রায়হান, সহ-সভাপতি নাঈম মো. আব্দুল আজিজ ও আব্দুল্লাহ আল ফাহাদ, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক ইব্রাহীম গাজী, তথ্য সম্পাদক আব্দুল কুদ্দুছ, প্রচার সম্পাদক সালাউদ্দিন, ক্রীড়া সম্পাদক তৌহিদ সজিব ও আরিফ হোসেন, কার্যনির্বাহী সদস্য সাদ্দাম পাটোয়ারী, রেদোয়ান পাটোয়ারী, হাসান আহমেদ রুবেল, রুবেল প্রধানীয়া, আব্দুর রাজ্জাক, সাধারণ সদস্য নবীর হোসেন, সোহেল রানা, নাছিম মো. আব্দুল্লাহ, মাছুম বিল্লাহ, শাহাদাত মিলন, নয়ন সহ অন্যান্য সদস্যরা।
সংবাদদাতা/ চাঁদপুরনিউজ/
