
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়নের পনশাহী গ্রামে শ্বশুর বাড়িতে গিয়ে বজ্রপাতে আনোয়ার হোসেন (৩০) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ মে) রাত সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে। আনোয়ার হোসেন উপজেলার বিতারা ইউনিয়নের মেঘদাই গ্রামের সাদেক আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায় গত শুক্রবার। সোমবার রাত সাড়ে ৮টার দিকে শ্বশুর বাড়ির সামনে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় সে।
২০১৫ সালে সে বিয়ে করে। তাদের দাম্পত্য জীবনে ২ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
