
রফিকুল ইসলাম বাবু
চাঁদপুরের কচুয়ায় ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আটক ৮ জনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার দুপুরে আটককৃতদের চাঁদপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাসের আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ জানায়, জাতীয় শোক দিবসের নামে যুবলীগ নামধারী কয়েকজন যুবককে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে চাঁদপুরের কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকারএবং হল সুপার ফজলুর রহমানকে গত ১৫ আগস্ট রাতে লাঞ্ছিত ও মারধোর করা হয়। এর প্রতিবাদে ১৬ আগস্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে যুবলীগ নামধারী কয়েকজন যুবক বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের মারধোর করে। এতে ৩০ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনকে আসামি করে থানায় মামলা করেন।
শিরোনাম:
বুধবার , ২৯ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
