শিরোনাম:
শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সাইফুল ইসলাম (সুমন), কচুয়া।।
কচুয়ায় ভ্রাম্যমাণ অাদালত ঢাকাগামী সুরমা বাস কর্তৃপক্ষ কর্তৃক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়ার টাকা অাদায় করে ফেরত দিয়েছে। এছাড়াও মটরযান অধ্যাদেশ ১৯৮৩ সনের ১৩৮ ধারায় ৮ টি সিএনজি চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৩ হাজার অাটশত টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে কচুয়া বিশ্বরোডে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ অাদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা অাফরোজ। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া থানার এস অাই অাফসার খান ও তার সঙ্গীয় ফোর্স।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
