
প্রতিনিধি
কচুয়ায় মাল্টিপারপাসের গ্রাহকের আমানত ও সঞ্চয়ের জমাকৃত প্রায় ১৪ লাখ টাকা নিয়ে শফিকুল ইসলাম (২৫) নামের এক ম্যানেজার উধাও হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় রিডো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মোঃ আলাউদ্দিন বাদী হয়ে কচুয়া থানায় একটি জিডি দায়ের করেন। যার নং ৮২০/১৪। থানায় জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দক্ষিন সেঙ্গুয়া বাজারে অবস্থিত রিডো সঞ্চয় ও ঋণদান সমিতির ম্যানেজার হিসেবে নেত্রকোনা জেলাধীন সদর উপজেলার বলনিয়া গ্রামের জসিম উদ্দিন ওরফে গনি মিয়ার পুত্র মোঃ শফিকুল ইসলাম ২০১১ সাল থেকে এ সমিতিতে ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছে। যার গভমেন্ট রেজি নং ১৯৫/চাঁদ/১১।
গত ২০ অক্টোবর ম্যানেজার শফিকুল ইসলাম সমিতির কাউকে কিছু না বলে সমিতির ক্যাশে থাকা নগদ ১লাখ ৬২ হাজার ৯শ’ ৯৯ টাকা, বিভিন্ন সময় সমিতির গ্রাহকের জমা ও উত্তোলণকৃত প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিযে যায়। ঘটনার পর ম্যানেজার শফিকুল ইসলামের আর কোন হদিস পাওয়া যায়নি। এরপর সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আলাউদ্দীন বাদী হয়ে তার বিরুদ্ধে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন। সমিতির সভাপতি আলাউদ্দিন জানান, ম্যানেজার শফিকুল ইসলামের বিরুদ্ধে সমিতিরি টাকা, গ্রাহকের সঞ্চয় আমানত আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে রিডো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎকারী ম্যানেজার শফিকুল ইসলামকে ধরিয়ে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেয়া হবে বলে সমিতির কর্তৃপক্ষ জানিয়েছে।
শিরোনাম:
বুধবার , ১১ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
