আজ বুধবার বিকালে কচুয়া উপজেলা গোহট দক্ষিন ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের মিলন হত্যা কারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও কচুয়া-কালিয়াপাড়া সড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে। এলাকার শত শত নারী পুরুষ জনতা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পালগিরি বাস ষ্ট্যান্ড সড়কে বসে অবরোধ করে। এসময় সড়কের দু’পাশে উল্লেখজনক যানচলাচল বন্ধ হয়ে পড়ে। কচুয়া থানার পুলিশ খবর পেয়ে এএসআই নাছির সঙ্গীয় ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করলে ব্যর্থ হয়। বিক্ষোভকারীরা পুলিশের উপর মিলন হত্যা মামলার তদন্তের বেশ অভিযোগে উত্তপ্ত হয়। এক পর্যায়ে স্থানীয় সাংবাদিক এবং গন্যমান্যদের সহযোগিতায় কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইবরাহিম খলিলের সাথে যোগাযোগের পর তাঁর সুষ্ঠ বিচারের আশ্বাস প্রদানে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে। বিক্ষোভকারীদের অভিযোগ পুলিশ হত্যাকারীদেরকে রিমান্ডে এনেও হত্যার মূল রহস্য উদঘাটনে সঠিক ভূমিকা পালন করেনি। আগামী ১১ আগষ্টের মধ্যে মিলন হত্যার রহস্য উদঘাটনের মাধ্যমে মূল হোতাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচী পালন করবে বলে ঘোষনা দেয়। উল্লেখ্য যে, কান্দিরপাড় গ্রামের প্রধানিয়া বাড়ীর তাজুল ইসলামের পুত্র চাপাতলী মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র মিলন কে একই গ্রামের মাদক সেবী সোহাগ, রাব্বি ও শামীম কর্তৃক হত্যার শিকার হয়। গত ২ জুলাই মিলনের অর্ধগলিত লাশ তার বাড়ির পাশে একটি ধৈঞ্চা ক্ষেত থেকে উদ্ধার সহ পুলিশ ওই হত্যাকারীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।
শিরোনাম:
আরও সংবাদ
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর সড়কে ঘুরতে এসে ডুমুরিয়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে... বিস্তারিত
কচুয়ায় ভাই- ভাতিজার চাচা খুন ॥ আটক ৩
কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই সিরাজুল... বিস্তারিত
কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ আটক-২
কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কচুয়া থানার এসআই আলাল... বিস্তারিত
কচুয়ার যুবক করিমের লাশ ঢাকা থেকে উদ্ধার
কচুয়া উপজেলার বাগমারা গ্রামের যুবক আব্দুল করিম (১৮) এর রহস্যজনক লাশ ঢাকা থেকে উদ্ধার করেছে... বিস্তারিত
হাইকোর্টের রায়ে শহর ও সড়কে গাছ কাটতে ৭…
সারাদেশে আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে জনস্বার্থে মানবাধিকার ও... বিস্তারিত
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু... বিস্তারিত
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী... বিস্তারিত
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল ভাড়াটিয়াদের জন্য আশার খবর বাংলাদেশে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

