
আবু সাঈদ, কচুয়া:
কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও রাগদৈল গ্রামের অধিবাসী বীর মুক্তিযোদ্ধা গাজী মো: শফিকুর রহমান আর বেঁচে নেই (ইন্না…..রাজিউন)। তিনি বুধবার বিকেল সাড়ে ৪টার সময় নিজ বাড়ীতে ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। মৃত্যুকার তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাগদৈল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। বীর মুক্তিযোদ্ধা গাজী মো: শফিকুর রহমানের মৃত্যুতে কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ: মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, যুদ্ধকালীন কমান্ডার আ: রশিদ পাঠান, মুক্তিযোদ্ধা চারু মিয়া ও আনোয়ার সিকদার মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শিরোনাম:
রবিবার , ১৭ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
