কচুয়া প্রতিনিধি ॥
কচুয়ায় মারিয়া আক্তার রিয়া (৪) নামের এক শিশুকে জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রামপুর মিয়াজী বাড়িতে হত্যা চেষ্টার এ ঘটনা ঘটে। গুরুতর আহত শিশু কন্যা মারিয়া আক্তার রিয়ার পিতা নরুল ইসলাম বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার রামপুর গ্রামের অধিবাসী নুরুল ইসলামের শিশু কন্যা মারিয়া আক্তার রিয়া বাড়ির অন্যান্য শিশুদের সাথে একই বাড়ির আলী হোসেনর গৃহের সামনে খেলাধুলা করছিলো। এসময় আলী হোসেনের স্ত্রী পারভীন বেগমন ক্ষীপ্ত হয়ে রিয়াকে বৈদ্যুতিক তার দিয়ে পিটিয়ে শরীরে, পায়ে ও হাতে মারাত্তক ফুলা জখম করে। এসময় রিয়ার পিতা-মাতা ও বাড়ির লোকজন এগিয়ে আসলে পারভীন বেগম আরো বেশি উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে পারভীন বেগম তার গৃহ থেকে দেশীয় চুরি এনে শিশু রিয়া আক্তারকে জবাই করার চেষ্টা করে বলে রিয়া পিতা-মাতা দাবী করেন। পরে স্থানীয় লোকজন শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শিশুটি কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশংকা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
শিরোনাম:
সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
