শওকত আলী ॥ চাঁদপুরের কচুয়ায় সুরমা আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে। শনিবার গভীর রাতে এঘটনা ঘটে। আত্মহননকারী সুরমা উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নাউলা গ্রামের বজলুর রহমানের মেয়ে ও রহিমানগর হাজী চাঁদমিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। সংবাদ পেয়ে রোববার দুপুরে কচুয়া থানার এসআই কেশব চন্দ্র চৌধুরী লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করেছে। স্থানীয় ইউপি সদস্য মো. মনির হোসেন জানান,সকাল ৬ টার দিকে সুরমা আক্তার ঘুম থেকে না উঠায় তার বাবা-মার সন্দেহ হয়। ডাকাডাকির এক পর্যায়ে সারা না দেয়ায় দরজা ভেঙ্গে সুরমা আক্তারের কক্ষে ফ্যানের সাথে ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পায়। তবে ধারণা করা হচ্ছে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
