
খোরশেদ আলম শিকদার ঃ
কচুয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ২০১৬ সালের এইচ এস সি’র ফলাফলে ড.মুনসুর উদ্দিন মহিলা কলেজ উপজেলায় ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। কলেজ থেকে ১২৩ জন পরীক্ষার্থীর সকলে পাশ করেছে। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৩জন। কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ৮টি কলেজ শতভাগ পাশ করেছে তার মধ্যে ড.মুনসুর উদ্দিন মহিলা কলেজ একটি।
ফলাফলে পালাখাল রুস্তম আলী ডিগ্রী কলেজ উপজেলায় ২য় স্থানে রয়েছে। এ কলেজ থেকে ৪০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৭৯জন, জিপিএ-৫ পেয়েছে ১৮জন, পাশের হার ৯৩.৮১%। আশেক আলী খাঁন স্কুল এন্ড কলেজ থেকে ২৫১জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৪৬জন, জিপিএ-৫ পেয়েছে ৯জন। পাশের হার ৯৮%। রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ থেকে ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৪৮ জন। পাশের হার ৯২.৫৪%। কচুয়া বঁঙ্গ বন্ধু ডিগ্রী কলেজ থেকে ৫৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৫৭জন। পাশের হার ৭৬.৯৪%। সাচার ডিগ্রী কলেজ থেকে ৩২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৩৫ জন। পাশের হার ৭৩%।
ড.মুনসুর উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত বলেন, কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই শতভাগ পাশসহ ভাল ফলাফল করে আসছে। এ ফলাফলের পিছনে কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সাবেক বানিজ্য সচিব, কলেজ প্রতিষ্ঠাতা মন্ডলীর অন্যতম সদস্য মোঃ গোলাম হোসেন এবং ম্যানেজিং কমিটির সদস্যদের তদারকি এবং শিক্ষকদের ক্লাশে ও আবাসিক হলে কঠোর পাঠদান শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অভিভাবকদের আগ্রহ থাকার কারনে এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভাল ফলাফল অব্যাহত রাখতে চেষ্টা অব্যাহত থাকবে। তিনি সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
