কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসায়িক প্রানকেন্দ্র রহিমানগর দি ফারমার্স ব্যাংক লিমিটেড শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠানে রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আঃ হাই মুন্সী বিদ্যালয়ের নবম শ্রেনীর ৩‘শ শিক্ষার্থীর প্রতিজন ২০ টাকা হারে ৬‘হাজার টাকা অনুদানে দি-ফারমার্স ব্যাংকে একাউন্ট খুলে দিয়ে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন-উক্ত ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম ও অফিসার নাছির উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আমির হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবাশীষ চন্দ্র ভৌমিক, ম্যানেজিং কমিটির সদস্য শওকত হোসেন রতন প্রমুখ। উল্লেখ্য যে, শাখা ব্যবস্থাপক জহিরুল ইসলামের স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাংকিং মূখী করে তোলার জন্য দি ফারমার্স ব্যাংক প্রচার-প্রচারনা চালিয়ে আসার বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন এবং শিক্ষার্থীরা কোন প্রকার সার্ভিস চার্জ ছাড়াই একাউন্ট খুলতে পারবে বলেও তাদেরকে অবহিত করেন।

