— এস ডি সুব্রত
বৈশ্বিক ক্রান্তিকাল বিপর্যস্ত বসুধা
অনাকাঙ্খিত সামাজিক দূরত্ব
বিপন্ন সময়ের সাথে বসবাস
চারিদিকে শংকা অশুভ পদধ্বনি
এমনি বৈরী সময়ের হাত ধরে
মহান ত্যাগ তিতিক্ষার মাস
মাহে রমজান বয়ে আনুক স্বস্তি
মুসলিম বিশ্ব সহ সারা জাহানে
ফিরে আসুক সত্য ও সুন্দরের নির্যাস
ধ্বনিত হোক আশার বাণী
বর্ষিত হোক পরম করুণাময়ের
অশেষ রহমত
সীয়াম সাধনার পবিত্র মাসে
শান্তির বারতা আসুক প্রাণে প্রাণে
সত্য আসুক মিথ্যের খোলস ছেড়ে
সম্প্রীতির বন্ধনে যেন চিড় না ধরে
মোনাজাত হোক মানবকল্যাণে
বিশ্বশান্তির সূচনা হোক সিয়ামের পথ বেয়ে
মাহে রমজানে শান্তি আসুক
স্বস্তির নিঃশ্বাস জাগুক শংকিত ক্ষণে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...