
স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের একজন ল্যাব ইনচার্জ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নিজ বাড়ীতে। অসুস্থ্য হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার দেয়ার পর রিপোর্ট পজেটিভ আসে। হাসপাতাল থেকে জানতে চাওয়া হয় তার কর্মস্থল কোথায় তখন তিনি জানান ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। এরপর স্বাস্থ্য বিভাগ ঢাকা ডিজিটাল ৫ দিন বন্ধ রাখার জন্য মৌখিকভাবে নির্দেশনা দেন। এরপরে কর্তৃপক্ষ বন্ধ রাখেন।
সোমবার (১৮ মে) সকাল থেকে ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আবারও চিকিৎসা সেবা শুরু করেছেন। এখন থেকে করোনায় আক্রান্ত ছাড়া বাকী সব ধরণের রোগীরা এখানে এসে পরীক্ষা-নীরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।
এই বিষয়ে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসীন ভুঁইয়া জানান, আমাদের একজন ল্যাব ইনচার্জ তার বাড়ীতে করোনায় আক্রান্ত হন। পরে হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে জানতে পারেন করোনা রিপোর্ট পজিটিভ। কিন্তু তিনি এর বেশ কয়েকদিন পূর্বেই অসুস্থ্য হওয়ার কারণে বাড়ীতে ছিলেন, ল্যাবে আসতেননা। এখনো তিনি বাড়ীতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় আমরা আমাদের সেবা কার্যক্রম বন্ধ রাখি। কিন্তু সরকারি নির্দেশনা ৩ দিন পরে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করে খোলা রাখার। তাই আমরা স্বাস্থ্য বিভাগের কথা মেনে নতুন করে সোমবার সকাল থেকে সেবা কার্যক্রম শুরু করেছি এবং শুরুর পূর্বেই আমাদের ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত সকলের করোনা পরীক্ষার করিয়েছি, সকলের রিপোর্টই নেগেটিভ। অর্থাৎ সকলে করোনা থেকে মুক্ত।
চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ’র সাথে আলাপকালে তিনি জানান, ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর বিষয়ে আমি অবগত আছি। তাদের কোন ধরণের সমস্যা এখন আর নেই। এখন থেকে তারা নিয়মিত চিকিৎসা সেবা চালিয়ে যেতে পারবে। কারণ মন্ত্রনালয়ের নির্দেশনার আলোকে ৭২ ঘন্টা পরে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করে হসপিটাল কিংবা ল্যাব চালু করা যাবে। তাই আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি তাদের প্রতিষ্ঠান চালু করার জন্য।
