মিজানুর রহমান রানা ॥
চাঁদপুর শহরের কর্ণফুলি ও ইউনাইটেড হাসপাতাল থেকে
মঙ্গলবার বিকালে জড়িমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মোহাম্মদ মহসিন উজ্জল সঙ্গিয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। পৌর এলাকাবাসির সুরক্ষায় প্রশাসনের নিয়মিত অভিযান হিসেবে শহরে এ অভিযান নামে। শহরের মরহুম আব্দুল করিম পাটওয়ারী সড়কের পাশে অবস্থিত কর্ণফুলি ও ইউনাইটেড প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় হাসপাতালগুলোতে লাইসেন্স এর মেয়াদ না থাকা, নার্সদের সনদ না পাওয়া, নিয়মিত এমবিবিএস ডাক্তার না থাকায় তাদের দু‘ হাসপাতালকে নগদ ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়। এছাড়াও তাদেরকে বলা হয়েছে যে কারনে জড়িমানা করা হয়েছে ভবিষ্যতে যদি সেসব বিষয়ে সতর্ক না হয় তাহলে প্রশাসন বড় ধরনের প্রদক্ষেপ নিবে বলে সতর্ক করে দেওয়া হয়। প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে অভিযান সুত্রে জানাযায়।
