শাহারিয়ার খান কৌশিক ॥ ॥ চাঁদপুরে স্কুল ছাত্র ইভটিজার রাকিব হাসান নিয়ন (১৮)এর প্রেমে কলেজ ছাত্রী সাড়া না দেওয়ায় কলেজ ছাত্রীর মাথায় উপর্যুপুরি কয়েকটি ছুরিকাঘাত করে মারাত্মক আহত করে। এ ঘটনায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সুত্রধর বৃহস্পতিবার বিকেল ৬ টায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ইভটিজারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের শপথ চত্ত্বর এলাকায়। জানা যায়, চাঁদপুর শহরের হাকিম প¬াজার ব্যবসায়ী শফিকুর রহমানের মেয়ে, চাঁদপুর সরকারি মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী ও তার ৪ সহপাঠিসহ কলেজে যাচ্ছিল। দুপুর ১১ টার দিকে ন্যাশনাল ব্যাংকের কর্মচারী মিজানুর রহমান খানের ছেলে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র রাকিব হাসান নিয়ন (১৮) কলেজ ছাত্রীকে উত্যক্ত এবং ইভটিজিং করে। এক পর্যায়ে ইভটিজার বে¬ড দিয়ে কেটে কলেজ ছাত্রীর নাম হাতে লিখে তার সাথে প্রেম করার প্রস্তাব দেয়। কলেজ ছাত্রী প্রেম প্রত্যাক্ষান করায় নিয়ন ক্ষিপ্ত হয়ে তার সহপাঠিসহ কলেজ ছাত্রীকে গালে ছুরিকাঘাত করার চেষ্টা চালিয়ে, ব্যর্থ হয়ে তার মাথায় উপর্যুপুরি ৫টি ছুরিকাঘাত করে রক্ত জখম করে। এসময় পথচারীরা রাকিব হাসান নিয়নকে আটক করে গণধোলাই দিয়ে চাঁদপুর মডেল থানার এসআই শাহাবুদ্দিনের হাতে তুলে দেয়। মডেল থানার এসআই কলেজ ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার পর, আটক নিয়নকেসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে যায়। তিনি তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে ইভটিজারের বয়স কম হওয়ায় দন্ডবিধি ৫০৯ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পুলিশ তাৎক্ষণিক দ্রুত সাজা কার্যকরার লক্ষ্যে দন্ডপ্রাপ্ত নিয়নকে চাঁদপুর জেলা কারাগারে পাঠিয়ে দেন।
শিরোনাম:
আরও সংবাদ
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

