অভিজিত রায়=
চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার রাত ১টার দিকে জেলা ডিবি পুুলিশের এসআই মামুন ও এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কাজী মো. ইব্রাহীম জুয়েল-এর ষোলঘর বিটি রোডের বাসা থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে ডিবির এসআই মামুন জানান, ‘কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলকে আমরা গ্রেফতারের নির্দেশ পেয়ে তার বাসায় গিয়ে দরজা নক করলে তিনি র্যাব মনে করে বাড়ির দোতলার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে মারাত্মক আহত হন। তাকে চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ কর্তব্যরত ডাক্তার জানান, ‘কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল পা, মাথা ও পিঠে মারাত্মক আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার স্বার্থে তাকে কাল ভোরে ঢাকায় রেফার করতে হবে।’ উল্লেখ্য চাঁদপুরের ছাত্র রাজনীতিতে অতি পরিচিতি মুখ কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতি জীবনের শুরুতে চাঁদপুর জেলা ছাত্রদলের সম্মানীত সদস্য ছিলেন। এছাড়াও তিনি চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, শেরে-ই-বাংলা হল ছাত্রদলের সাবেক আহবায়ক, চাঁদপুর জেলা সর্বদলীয় ছাত্র ঐক্য’র প্রধান সম্মনয়কারী, চাঁদপুর জেলা সাধারণ ছাত্র-ছাত্রী সংগ্রাম পরিষদের আহবায়ক, চাঁদপুর জেলা সমন্বিত ছাত্রবৃন্দ’র সভাপতি হিসেবে কাজ করেছেন।

