স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে গতকাল রোববার বিকেল ৪টায় চাঁদপুর সদর উপজেলা ভাইসচেয়ারম্যান শহর জামায়াতের আমীর এড. মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে শহররের মাতৃপীঠ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিএন স্কুলের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন- চাঁদপুর সদর উপজেলা ভাইসচেয়ারম্যান শহর জামায়াতের আমীর এড. মো. শাহজাহান মিয়া, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. শাখাওয়াত হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. শাহজাহান খান, শহর শিবিরের সাবেক সভাপতি মো. সাইফুল আলম, শহর জামায়াতের সহ-সেক্রেটারী আব্দুল কাদের খান, শহর শিবির দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম সবুজ এছাড়াও মিছিল ও সমাবেশে জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, সরকার জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যার ষড়যন্ত্র করছে। সরকার মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে, নিজেদের দলীয় লোকদের দ্বারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করার ব্যবস্থা করেছে। সরকার একে একে জামায়াত নেতৃবৃন্দকে হত্যার যে পরিকল্পনা নিয়েছে সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার অস্থির হয়ে পড়েছে। আইন, আদালত ও সংবিধানের তোয়াক্কা না করে ফাঁসি কার্যকরের নামে কামারুজ্জামানকে হত্যা করার জন্য সরকার বেসামাল হয়ে পড়েছে। সরকারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এমনেষ্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি ফাঁসির দন্ড স্থগিতের আহ্বান জানিয়েছেন।
বক্তারা আরও বলেন, সরকার জনগণের মতামত ও বিশ্বসম্প্রদায়ের অভিমত অগ্রাহ্য করে কামারুজ্জামানকে হত্যার যে পরিকল্পনা নিয়েছে আমরা এই মুহূর্তে তা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি সরকার হত্যার রাজনীতি পরিহার করে এই মুহূর্তে কামারুজ্জামানকে মুক্তি দিবেন। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, সরকার রাষ্ট্রীয় ক্ষমতার দাপটে কোন ধরনের হঠকারি পদক্ষেপ গ্রহণ করে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালালে দেশের সাড়ে ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

