কারাবন্দি চাঁদপুর জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিককে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে চাঁদপুর জেলা কারাগার থেকে তাকে চাঁদপুর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তিনি হাসপাতালের তৃতীয় তলার ৫ নম্বর কেবিনে পুলিশের প্রহরায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। কারাগার সূত্র জানায়, গত মঙ্গলবার কারাগারে আসার পর থেকেই শেখ মানিক অসুস্থ্যতা বোধ করেন। তার অম্লতন্ত্র ও পিঠে ব্যাথা শুরু হয়। কারাগারের ফার্মাসিষ্ট ও দায়িত্বে থাকা চিকিৎসক গত দু’দিন তাকে চিকিৎসা দিলেও তিনি সুস্থ্য বোধ করেন নি। অবস্তার অবনতি ঘটায় বৃহস্পতিবার সকালে তাকে চাঁদপুর আড়াইশ’ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সালেহ আহমেদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে তাকে হাসপাতালে এনে ভর্তি করানোর খবরে বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা এসে হাসপাতাল চত্ত্বরে ভিড় জমায়।
উল্লেখ্য, গত ১৮ মার্চ রাতে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকায় ট্রাকে পেট্রোল বোমা মেরে তিনজনকে হত্যা করা হয়। এ ব্যাপারে বিএনপি ও জামায়াতের বেশ কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়। সেই মামলায় মঙ্গলবার চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত মানিকসহ বিএনপি’র তিন নেতার জাসিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
শিরোনাম:
শনিবার , ১১ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

