
স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি জনাব আলহাজ্ব মাহবুবুল বাশার কালু পাটওয়ারী আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহে…………… রাজেউন।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী শোক ও সমবেদনা জানিয়েছেন। এক শোক বার্তায় তিনি বলেন জাতি একজন গুণীজনকে হারালেন এবং এ ক্ষতি পূরণ হবার নয়। তিনি তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমের জানাজার নামাজ আগামী কাল সকাল ১১টায় চির্কা চাঁদপুর (নয়াহাট) স্কুল & কলেজ মাঠে,
বাদ জুম্মা ফরিদগঞ্জ এ আর স্কুল মাঠে ও বাদ আছর তাহার নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে।
